সারাদেশ

পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনার রাজ নারায়নপুরের হাবিল খানের ছেলে গাড়ি চালক মো. সবুজ খান (৩৫) ও নগরবাড়ী ঘাট রঘুনাথপুরের নাসির শেখের ছেলে চালকের সহযোগী আব্দুল্লাহ আল মামুন শেখ। এ ঘটনায় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ জয়রামপুর গ্রামের রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি পাথর বোঝাই ট্রাক থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর বোঝাই ট্রাকে করে গাঁজা পাবনা জেলা সদরে বিক্রি করে আসছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা