সারাদেশ

আ.লীগ মানেই গণতন্ত্র, আ.লীগ মানেই উন্নয়ন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, আওয়ামী লীগ মানেই গণতন্ত্র, আওয়ামী লীগ মানেই উন্নয়ন।

শনিবার (৯ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের হাবিশপুর মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর। শেখ হাসিনা শুধু দেশের নয়, পুরো বিশ্বের কাছে আজকে উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। কিন্তু সমালোচনাকারীদের চোখে আওয়ামী লীগের এসব উন্নয়ন ধরা পড়ে না। তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে বর্তমান সরকারের এসব উন্নয়নের খবর জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।


মন্ত্রী আরও বলেন, বেলাব-মনোহরদীর অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ৮শ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই বিশাল বরাদ্দ দিয়ে শুধু বেলাব-মনোহরদী নয়, সমগ্র নরসিংদী জেলার উন্নয়নের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য এড. শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

পরে শিল্পমন্ত্রী বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা