সারাদেশ

তিন দফা দাবিতে ইবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, ইবি : স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন সংসদ।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণ, আবাসিক হল ফি, পরিবহন ফি ও অন্যান্য ফি মওকুফ করা এবং নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রসাসনিক জটিলতা নিরসনের দাবি জানান নেতাকর্মীরা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহানের সঞ্চালনায় সমাবেশে সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জিকে সাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘দীর্ঘ ১০ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাতে শিক্ষার্থীদের সেবা বাবদ কোন অর্থ ব্যয় করতে হয়নি কর্তৃপক্ষের। কিন্তু বর্তমানে পরীক্ষার জেরে শিক্ষার্থীদের থেকে সকল প্রকার ফি নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। একইসাথে আবাসিক হল বন্ধ রেখেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ বলে জানান তারা। কেননা আবাসিক হলে না থাকতে পেরে ক্যাম্পাসের আশপাশের মেসে গাদাদাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে স্বাস্থ্যঝুঁকিসহ ও নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে শিক্ষার্থীরা। তাই সমাবেশে বক্তারা আবাসিক সুবিধা নিশ্চিত করেই পরীক্ষা নেওয়ার দাবি জানান। এছাড়াও নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসনেরও জোর দাবি জানায় তারা।

এদিকে, শিক্ষার্থীদের এই দাবিসমূহ না মেনে নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারিও দেন বক্তারা। পরে দুপুর একটায় একই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের এই দাবিসমূহ যৌক্তিক বলে বিশ্বাস করি। এ ক্ষেত্রে সরকার ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে সমন্বয় করে তা দেখে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটিসহ সংশ্লিষ্ট কমিটিগুলোর পরবর্তী মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় আবাসিক হল বন্ধ রেখেই স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ ছাড়াও অন্যান্য শিক্ষাবর্ষের ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিভাগকে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়। এর আলোকে বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। পরীক্ষার ফরম পূরণ করতে পরিবহন ও আবাসিক ফিসহ মোটা অঙ্কের টাকা গুণতে হচ্ছে শিক্ষার্থীদের।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা