সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে নুর হাকিম নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা। এদিকে গোলাগুলির ঘটনায় ক্যাম্প রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অ্যার্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় ঘটে। এতে একজন নিহত এবং ২৩ জনের বেশি আহত হয়।

টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্য গোলাগুলির ঘটনায় একজন মারা গেছে, আরও ২৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা