সারাদেশ

ভারতীয় পেঁয়াজ আমদানিতে কৃষকদের লোকসান

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : ভারতীয় পেঁয়াজ আমদানি ও খোলাবাজারে টিসিবি কর্তৃক ২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করায় গত দু সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গা জেলার বাজারগুলিতে দেশি পেঁয়াজের মূল্য হ্রাস পেয়েছে। ফলে বাধ্য হয়ে ৫০ টাকার পেঁয়াজ এখন ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। এ কারণে এ বছর কৃষকদের লাভের বদলে পেঁয়াজ আবাদে বিঘা প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকার লোকসান হচ্ছে।

পেঁয়াজের দাম আরো কমে যাওয়ার আশঙ্কায় জমি থেকে আগাম পেঁয়াজ তুলে লোকসানের মুখে পড়ছে কৃষকরা। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ২ হাজার টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি করলেও বর্তমানে কৃষকরা ২ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করছে মাত্র ৮০০ টাকা থেকে ১০০০ টাকা দরে।

কৃষকদের এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১৬ হাজার টাকায়। এ হিসাবে কৃষকদের প্রতি বিঘায় ১৪ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। তাদের দাবি, কৃষক বাঁচাতে উৎপাদন মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করা হোক তা’না হলে আগামীতে চাষীরা পেঁয়াজ চাষ করবে না।

চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা জানান, বিদেশি পেঁয়াজ আমদানি হলে ও স্থানীয় কৃষকদের পেঁয়াজের দাম কমে যাওয়ার আশঙ্কায় কৃষকরা তাদের জমির পেঁয়াজ অগ্রিম তুলে বিক্রি করায় তারা মূল্য কম পাচ্ছে।

গত বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১০ হাজার ১০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করে প্রায় ১৯ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষমাত্রা অর্জন হয়। এবছর গত বছরের তুলনায় আরো ৫শ'৫০ হেক্টর জমিতে অতিরিক্ত পেঁয়াজের আবাদের ফলে এবার অতিরিক্ত ৮ হাজার মেট্রিক টনসহ মোট ২৭ হাজার ৯শ' মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষমাত্রা অর্জনের টার্গেট নিয়েছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা