সারাদেশ

তিস্তা এখন বালুচর ও আবাদি জমি

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : ‌'নদীর এপার ভাঙে ওপার গড়ে এইতো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফরিক সন্ধ্যা বেলা'- এই প্রতিপাদ্য এবং গানের কথার বাস্তব চিত্র দেখা দিয়েছে বহুরূপী তিস্তার।

ভাঙনে তিস্তার এক প্রান্তে বিলীন হচ্ছে নদীগর্ভে এবং অপর প্রান্তে পানি শুকে গিয়ে বালুচরে পরিণত হয়েছে। চলছে না নৌকা, হাঁটু পানি পারি দিয়ে ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহনে পারপার হতে হচ্ছে কষ্ট করে। এতে বেকার হয়ে পড়েছে হাজারও নৌ-শ্রমিক অপরদিকে ভাঙনে ঘরবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে চরবাসী।

উজান থেকে পলি জমে রাক্ষুসী পাগলা তিস্তা নদী এখন বালু চরে এবং আবাদি জমিতে পরিণত হয়েছে। সে কারণে তিস্তা এখন অসংখ্য শাখা নদীতে পরিণত হয়েছে। যার কারণে এক পার ভাঙছে এবং ওপার গড়ছে। এ জন্য নৌ-শ্রমিকরা বেকার হয়ে পড়ছে।

বেলকা চরের একরামুল হক লাল মিয়া জানান, বেলকা চরে বেশ কয়েকটি শাখা নদী শুকে গেছে। চলছে না নৌকা। পায়ে হেঁটে পারাপার করতে হচ্ছে। চরে নানাবিধ ফসলের সমাহার দেখা দিয়েছে।

কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের রফিকুল ইসলাম জানান, তিস্তার লাগামহীন ভাঙনে বেসামাল হয়ে পড়েছে চরবাসী। ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হচ্ছে প্রতিনিয়ত।

হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জানান, নদী ড্রেজিং এবং খনন করা ছাড়া নদীভাঙন রোধ করা কোনভাবে সম্ভব নয়। দীর্ঘদিন ধরে পলি জমে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। নদীভাঙন ঠেকাতে হলে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে নদী ভাঙনের কারণে ভুট্টাসহ নানাবিধ ফসল নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে চরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, তিনি সদ্য এই উপজেলায় যোগদান করেছেন। নদী ভাঙনের বিষয়টি তার জানা নাই। চেয়ারম্যানের নিকট জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোখলেছুর রহমান জানান, নদীভাঙন রোধ একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। তবে নদী সংরক্ষণের ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/আরআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা