ছবি: সংগৃহীত
সারাদেশ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

জেলা প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবসে উপলক্ষ্যে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব পর্যটন দিবস

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ৫০০ পর্যটক নিয়ে বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ জানান, কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এর অংশ হিসেবে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আজ গুগলের ২৫তম জন্মদিন

উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চের পর এই রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৬ মাস পর আজ ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সিনিয়র সহ-সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, নাফ নদীর নাব্য সংকট ও একাধিক বালুচর জেগে ওঠায় ২০২২ সালে পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: কাল থেকে ৩ দিনের সরকারি ছুটি

তিনি বলেন, এ বছর যথা সময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমের প্রথম দিনেই প্রায় ৭০ শতাংশ টিকেট বিক্রি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা