সারাদেশ

সিদ্ধিরগঞ্জে প্রবাসীকে জীবননাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমেরিকা প্রবাসীকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই প্রবাসী।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, তিনি ১৯৯০ সাল থেকে আমেরিকার নিউইয়ার্ক শহরে বসবাস করে আসছেন। ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জের খদ্দঘোষ পাড়ায় সিএস খতিয়ান ১৩৪ নং দাগে ৪৫ শতাংশ জমি থেকে সোয়া সাত শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করায়, তার দোকান ও ঘরের ভাড়াটিয়াকে জোড়পূর্বক উঠিয়ে দখলের পায়তারা চালাচ্ছেন কান্দাপাড়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন তার ভাই জিয়া উদ্দিন ও নাসির উদ্দিন। নিজের জমিতে প্রবাসী নির্মাণ কাজ করতে গেলে ওই তিন ভাই প্রবাসী জামাল ভুইয়া ও তার মেয়ে মরিয়ম আক্তারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে জীবনের নিরাপত্তার চেয়ে ওই প্রবাসী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আমেরিকা প্রবাসী জামাল ভুইয়া জানান, আমি প্রায় ত্রিশ বছর যাবৎ আমেরিকায় বসবাস করে আসছি। বিদেশে কষ্ট করে টাকা কামিয়ে দেশে এনে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। কান্দাপাড়া এলাকার চিহ্নিত ভুমিদস্যু নাজিম উদ্দিন ও তার দুই ভাই মিলে আমার জমিটি জোড় পূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। জমিতে নির্মাণ কাজ করতে গেলে আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। এতে আমরা নিরাপ্তাহীনতা ও আতংকে দিন কাটাচ্ছি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও আইজিপি এবং স্থানীয় সাংসদ শামীম ওসমানসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে নাজিম উদ্দিন, জিয়া উদ্দিন ও নাসির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমেরিকা প্রবাসী জামাল ভুইয়া জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা