সারাদেশ

পাবনায় শিশুর হাতে শিশু খুন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে শিশুর হাতে শিশু খুন হয়েছে। আহসান হাবীব (১২) ও খাদিজা (২), একজন অপরজনের মামাতো-ফুফাতো ভাই বোন। আহসান বড় ভাই, সে মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) খাদিজাকে কোলে নিয়ে খাবার কিনতে দোকানে যায় আহসান। পরিবারের লোকজন সন্ধ্যায় খাদিজার লাশ পায়। ময়নাতদন্তের জন্য শুক্রবার (৮ জানুয়ারি) সকালে তার লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হত্যাকাণ্ডটি ঘটে। খাদিজার পরিবার এ হত্যাকাণ্ডের জন্য দায় দিচ্ছেন মামাতো ভাই আহসান হাবীবকে। তাকে আটক করেছে পুলিশ।

খাদিজার বাবার নাম বাবলু হোসেন। তারা উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। আটক আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন আহসান হাবীব মাঝে মধ্যেই গ্রামের বিভিন্নজনকে মারধর করত। গতকাল বিকেলে খাদিজার মা তাকে খাবার কিনতে দশ টাকা দেন। সে খাদিজাকে কোলে নিয়ে স্থানীয় একটি দোকানে খাবার কিনতে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ ছিল না। খোঁজাখুঁজি করতে গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মো. আব্দুল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে খাদিজার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানয়ীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সজীব শাহরীন জানান, খাদিজার মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে খাদিজার মামাতো ভাই আহসান হাবীবকে আটক করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা