সারাদেশ

গোপালগঞ্জসহ তিন জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর ও নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ নানা কারণে বন্ধ রয়েছে গোপালগঞ্জসহ পাশের দুইটি জেলার (খুলনা ও বাগেরহাটের বেশ কিছু এলাকা) বিদ্যুৎ সংযোগ।

শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এছাড়া শনিবারেও (৯ জানুয়ারি) সংযোগ বন্ধ রাখা হবে।

বুধবার (৬ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়ে বিদ্যুৎ বন্ধ রাখার কথা।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সঙ্গে সংযোগ, নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে।

এ কারণে শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই কারণে শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোপালগঞ্জসহ বাগেরহাট জেলার মোল্লাহাট ও খুলনা জেলার তেরখাদা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

এদিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় কিছুটা ক্ষতির মধ্যে পড়েছে বিদ্যুতের ওপর নির্ভরশীল ছোট ছোট প্রতিষ্ঠানগুলো। এছাড়া বিদ্যুৎ না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা