সারাদেশ

বান্দরবানে বড়দিনের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের জন্য সরকারের বরাদ্দ দেওয়া প্রায় সাড়ে দশ লখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের টাকা অনিয়ম দুর্নীতি তদন্তের দাবি জানান জেলার শীর্ষ কয়েকজন যাজক। তারা গত বুধবার লিখিতভাবে বান্দরবানের জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়, রুমা উপজেলায় বড়দিন উদযাপনের জন্য আর্থিক সহায়তা হিসেবে বিভিন্ন গির্জায় ১৯৩টি গির্জার জন্য মোট ৯৬ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। ত্রাণ মন্ত্রণালয় হতে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা হিসেবে ওই খাদ্যশস্য প্রতি টন ৪৪ হাজার ৭০০ টাকায় বিক্রি করে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় গির্জাগুলোতে নগদ টাকা প্রদান করার কথা বলা হয়েছে। সেই হিসেবে খাদ্যশস্য বিক্রি করে ৪২ লখ ৯১ হাজার ২০০ টাকা নগদ পাওয়া গেছে। কিন্তু বড়দিনের আগে ও পরে দুই দফায় রুমা উপজেলার ১৯৩ টি গির্জাকে ৩২ লাখ ৪৬ হাজার টাকা দেওয়া হয়। এতে অবশিষ্ট আরো ১০ লাখ ৪৫ হাজার ২০০ শত টাকার হদিস পাওয়া যাচ্ছে না।

অভিযোগকারীদের মধ্যে অন্যতম প্রেসবিটারিয়ান চার্জের প্রধান রেভারেন্ড লালজার লম বম বলেন, জেলার অন্য উপজেলার প্রতিটি গির্জকে ২২ হাজার ৩০০ টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র কাছে গিয়ে বিষয়টি জানতে চেয়েছিলেন কিন্তু ইউএনও বিষটির সন্তোষজনক কোন জবাব দিতে পারেননি।

বিষয়টি জানতে চাইলে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসাইন বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের যাজক’রা কি অভিযোগ দিলেন আমি এখনও জানি না।

এ ব্যাপারে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি বলেন, রুমায় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের অনুদান দেওয়ার অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা