সারাদেশ

নৌকার বিরুদ্ধে অবস্থানকারী বেঈমানদের ক্ষমা নাই : শামীম

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নৌকার বিরুদ্ধে অবস্থানকারী বেঈমানদের ক্ষমা নাই। কারণ, নৌকা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক। তাই নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ এগিয়ে যায়, আর আওয়ামী লীগ এগিয়ে গেলে শেখ হাসিনা এগিয়ে যায়, আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে নড়িয়া উপজেলার চাকধ উচ্চবিদ্যালয় মাঠে নড়িয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়া মানে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। নৌকার তলা যারা ফুটো করার চেষ্টায় মত্ত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। যারা বিদ্রোহীদের প্রশয় ও মদদ দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নৌকাকে বিজয়ী করবে।

এনামুল হক শামীম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়ন, অগগ্রতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সারাদেশের ন্যায় নড়িয়া-সখিপুরেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। এখন আর নড়িয়ায় পদ্মার ভাঙনে এক ইঞ্চি জমিও ভাঙে না। এখন পদ্মারপাড়ে বেড়িবাঁধ হচ্ছে। তাই সকল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তারই ধারাবাহিতায় নড়িয়ায় নৌকার প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ জেলার অন্যান্য পৌরসভার নৌকার প্রার্থীদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি হাজি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, জেলার আইন সম্পাদক ও নড়িয়া পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখ, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, পৌরসভার সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ প্রমুখ।

সান নিউজ/এস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা