সারাদেশ

শেফালী ঘোষ নতুন প্রজন্মের শিল্পীদের কাছে গবেষণার বিষয়

জাহেদ মঞ্জু, চট্টগ্রাম : চট্টগ্রাম আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমিন রোডস্থ নাগরিক হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত ‘স্মরণে-মননে শেফালী তুমি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা বলেন-কঠোর সংযম ও অধ্যাবসায়ের মাধ্যমে শিল্পী সত্ত্বাকে হৃদয়ে ঠাঁই দিয়েছিলেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষ। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি চট্টগ্রামের আঞ্চলিক গানের সঙ্গে জড়িত থেকে বিশ্বব্যাপী এ গানের প্রচার ও প্রসার ঘটিয়েছেন।

বক্তারা আরও বলেন- চট্টগ্রামের আঞ্চলিক গান মানেই শিল্পী শেফালী ঘোষ। এ মহান শিল্পীর পরিবেশিত আঞ্চলিক গানগুলো সরকারিভাবে সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরী। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা শেফালী ঘোষের গানগুলো থেকে শিখতে পারবে এবং গবেষণায় আগ্রহী হয়ে উঠবে।

চট্টগ্রাম আঞ্চলিক গানের শিল্প সত্ত্বাকে জাগ্রত রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিল্পী শেফালী ঘোষের নামে একটি ছাত্রী নিবাস নামকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চসিকের প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী।

আরও বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা বাহাদুর আলম, দুলাল চন্দ্র বড়ুয়া, আবদুস সালাম ও সিরাজুল ইসলাম। সাংবাদিক আলী আহমেদ চৌধুরী, আলহাজ্ব ওসমান গণি, এম এ রহিম, এ কে মুুজিবুর রহমান, রিমন মুহুরী, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ন দাশ, শিল্পী কাকলী দাশগুপ্তা, শিল্পী শিউলী আকতার, রতন ঘোষ, শিল্পী এ কে এম হানিফুল ইসলাম, মো. তিতাস প্রমুখ।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা