সারাদেশ

সিলেটে আরও ১৮ করোনা রোগী শনাক্ত 

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে ১৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২ জন। অপর ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

এনিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫শ' ৯০। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২শ ১৬, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ১৮, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৬৫ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৯১ জন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। তারা সবাই সিলেট জেলার অধিবাসী।

সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৬শ' ৪১। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮শ' ২৪, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৭৫, হবিগঞ্জের ১ হাজার ৬শ' ২ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৪১ জন।

এ বিভাগে মোট মৃতের সংখ্যা ২শ' ৬৬।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা