সারাদেশ

গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান গোপালগঞ্জে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন।

বুধবার (৬ জানুয়ারি) ও গতকাল মঙ্গলবার জেলায় চলমান বেশ কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন ও বিভিন্ন প্রকৌশলী দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের দ্বিতীয় দিনে বুধবার (৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ শহরের শেখ রাসেল স্কুল এন্ড কলেজ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমির কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। এর আগে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা