সারাদেশ

কিশোরগঞ্জের শাবানা সিলেটে, পরিবারের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে উদ্ধারকৃত কিশোরী শাবানাকে পরিবারের কাছে পাঠাতে চায় পুলিশ। কিন্তু একেক সময় একেক ঠিকানা বলায় তা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার রাতে তাকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার পুলিশ সিলাম চকের বাজার থেকে উদ্ধার করে। তার বয়স মাত্র ১২ বছর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, কিশোরগঞ্জের ভৈরব থানার চকবাজার এলাকার খিদিরপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সে। তবে একেক সময় একেক ঠিকানা বলায় পুলিশ ও বিভ্রান্ত।

দক্ষিণ সুরমা থানার পুলিশ জানায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার সিলাম চকের বাজারস্থ কয়েছ মিয়ার রেস্টুরেন্টের সামনে রাস্তায় শাবানাকে একা ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা থানায় নিয়া আসেন।

বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত তার কোনো আত্মীয়-স্বজনের সন্ধান না পাওয়ায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

শাবানার অভিভাবক বা আত্মীয়-স্বজনের খোঁজ করছে পুলিশ। এ ব্যাপারে মোবাইলের ০১৩২০-০৬৭৬৯৩ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তারা।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা