সারাদেশ

ওসি, ডিসি ও এসপি প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) ও নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এর প্রত্যাহারের দাবিতে নোয়াখালী কোম্পানীগঞ্জে বিক্ষোভ করছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১১ টা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনির প্রত্যাহার, নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, তার স্ত্রী শিউলী একরাম, তার ছেলে সাবাব চৌধুরী’র দলীয় পদ থেকে অব্যাহতি, ফেনী ৩ আসনের এমপি নিজাম হাজারী, মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজীর বিরুদ্ধে, একরাম হত্যা মামলার পুনঃতদন্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল ও ভাগিনা ফখরুল ইসলাম রাহাতের বিরুদ্ধে অস্ত্র মজুদ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্টের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, টেন্ডার বানিজ্য, চাকরি বানিজ্য বন্ধের দাবীতে বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থীরা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সকল যান চলাচল বন্ধ করে দেয়। বসুরহাটের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। নেতা-কর্মীরা ঝাড়ু নিয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও পুলিশ সুপার আলমগীর হোসেনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে রাস্তায় অবস্থান করে। এতে কোম্পানীগঞ্জ অচলাবস্থা দেখা দেয়। ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

দিন শেষে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের আশ্বাসে আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভকারীরা অবস্থান ধর্মঘট স্থগিত করে।

খায়রুল আনম সেলিম আশ্বস্ত করে বলেন, আন্দোলনকারীদের দাবী সত্য, যে কথা আমরা বলতে পারিনি সেই কথা মির্জা বলেছেন। ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনের পর মন্ত্রী ওবায়দুল কাদের ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বেলায়েতসহ আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নিব।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা