তিন দিন বয়সী নবজাতক শিশু
সারাদেশ

ময়মনসিংহে দুর্ঘটনায় নিহত ৭ জনের ৬ জনই এক পরিবারের

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন দিনের নবজাতকসহ একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৭ জন মারা গেছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার পুর্বধলা গ্রামের পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিন দিন বয়সী নবজাতক শিশু, ফারুকের বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২) এবং ভাবি জোসনা বেগম।

অটোরিকশা চালকের নাম রাকিবুল হাসান (৩০) বলে জানা গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাস বলেন, ‘এ ঘটনায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিহতদের স্বজন মাসুম বলেন, ‘তিন দিন আগে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে মাসুমা একটি পুত্রসন্তানের জন্ম দেন। আজ সকালে সবাই ওই নবজাতকের বাড়িতে যান। সিএনজিতে করে বাড়িতে ফেরার পথে নবজাতকসহ ঘটনাস্থলেই সবাই মারা যান।’

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘দুপুরের দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ জালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাতজন মারা যান। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন। নিহতের মধ্যে তিন দিন বয়সী নবজাতকসহ একই পরিবারের ছয়জন রয়েছেন। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া জানান, বাসটি একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাটি সামনে চলে আসে। অটোরিকশাটি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রায় ১০০ গজ দূরে ছেঁচড়ে আসে। আমরা দৌড়ে গিয়ে দেখি, একজন একটু নড়াচড়া করছে। আর বাকি সবাই মারা গেছেন। ওই একজনকে টেনে বের করে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তুলতে গিয়ে দেখি তিনিও মারা গেছেন।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা