সারাদেশ

খাগড়াছড়িতে নির্বাচনের প্রচারণায় সরগরম পৌর অলি-গলি

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর সমর্থনে প্রচারণায় জমে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। রোববার (৩ জানুয়ারি) দুপুরের পর থেকে খাগড়াছড়ি জেলা শহরের বৃহত্তর শালবন এলাকায় পথসভা ও গণসংযোগ করে দলীয় নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল ও দিদারুল আলম দিদার এর নেতৃত্বে চষে বেড়িয়েছে পৌর এলাকার আনাচে-কানাচে। সাধারণ ভোটারদের প্রচারপত্র বিতরণের পাশপাশি মন জয় করে নৌকায় ভোট দিতে আহবান জানান দলীয় নেতাকর্মীরা। প্রচারপত্র বিতরণ ও নেতাকর্মীদের স্লোগানে মুখোরিত হয়ে উঠে পৌর এলাকা।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা,কামাল উদ্দিন পাঠোয়ারী,নুর হোসেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,আবুল কাশেম,সাংবাদিক নুরুল আজম,নুরুল্লাহ হিরো,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল বাহারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

প্রচারণা কালে পথসভায় সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল,দিদারুল আলম দিদারসহ নেতাকর্মীরা বলেন, নৌকার বিজয় মানে জনগণের বিজয়। নৌকার প্রার্থী জয় হলে খাগড়াছড়ি পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পুরণ হবে বলে নেতাকর্মীরা মন্তব্য করেন। তাই আগামী ১৬ জানুয়ারী ২০২১ তারিখ নৌকা মার্কাকে জয়যুক্ত করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

আগামী ১৬ই জানুয়ারি ২০২১ন দ্বিতীয় ধাপে নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভার এবারের মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন বলে জানা যায়।

সান নিউজ/এএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা