সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম রবিন (২৫) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার দিনগত রাত ১টায় অভিযুক্ত মুয়াজ্জিন রবিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে ভুক্তভোগীর বাবা। মুয়াজ্জিন রবিন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মহজমপুর এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ডেমরায় পরিবারের সঙ্গে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রী। অভিযুক্ত রবিন ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত থাকার সুবাদে ভুক্তভোগী ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। এ সুবাদে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলেন রবিন। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার শুকুরশী বাজার সংলগ্ন ভূঁইয়া বাড়ি মোড় থেকে তাকে রিকশায় উঠে মাদ্রাসার দিকের যাওয়ার কথা বলে সিদ্ধিরগঞ্জের একটি পরিত্যক্ত ফাঁকা স্থানে তাকে জোর করে ধর্ষণ করেন রবিন। এ ঘটনার দু’দিন পর (১ জানুয়ারি) ভুক্তভোগী ওই ছাত্রী তার মাদ্রাসা শিক্ষিকাকে ঘটনাটি জানালে তারা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা