ছবি: সংগৃহীত
সারাদেশ

নুসরাতের চরিত্র নিয়ে চলছে মিথ্যাচার 

সান নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলার আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান বলেছেন, নুসরাত জাহান হত্যা মামলায় আদালতের রায় ঘোষণার তিন বছর পর একটি কুচক্রী মহল ওই ছাত্রীর চরিত্র নিয়ে মিথ্যাচার করছে।

আরও পড়ুন: বধূবেশে অপু বিশ্বাস!

রোববার (১৬ অক্টোবর) দুপুরে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মাহমুদুল হাসান। অন্যদিকে, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবারের পক্ষ থেকে দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডের প্রেসক্লাবের সামনের সড়কে একটি মানববন্ধন করা হয়।

তিনি দাবি করেন, মহলটি ফেসবুক ও ইউটিউবে ভিডিও কনটেন্ট প্রচারের মাধ্যমে তাদের পরিবারকে হেয়প্রতিপন্ন করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

আরও পড়ুন: কোনালের নতুন অধ্যায় শুরু!

মাহমুদুল হাসান বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বোনের চরিত্রহনন করে ও নানা পন্থা অবলম্বন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করছে। নুসরাত ছিল অত্যন্ত সাহসী, মেধাবী ও প্রতিবাদী স্বভাবের একজন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ২০১৯ সালের ৬ এপ্রিল আমার বোনের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে শুয়ে ওই ঘটনার বর্ণনা দেন।

আরও পড়ুন: বেপরোয়া কিশোর গ‍্যাং, যুবক আহত

মাহমুদুল হাসান বলেন, ‘আমি নুসরাতের বক্তব্য মুঠোফোনে রেকর্ড করি। এমনকি আমার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে (আইসিইউ) যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখনো ডাক্তারের কাছে এ ঘটনার বর্ণনা দিয়ে মৃত্যুকালীন জবানবন্দি দেয়।’ অথচ কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা নিয়ে নির্লজ্জ মিথ্যাচারে নেমেছে।

অন্যদিকে, ১৬ আসামির পরিবারের পক্ষ থেকে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে নুসরাত হত্যা মামলাটি পুনরায় তদন্ত ও ‘নির্দোষ’ আসামিদের ‘ফাঁসানোর’ জন্য সংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তাদের বিচার দাবি করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা