সারাদেশ

গোপালগঞ্জে ইট ভাটা ভেঙে দিলো ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অনুমোদনহীনভাবে গড়ে উঠা ২টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. মনোয়ার হোসেন। এসময় গোপালগঞ্জ অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।

গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামে মেসার্স হাশেম ব্রিক্স ও মেঘনা বিক্সের মালিক পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন বা লাইসেন্স না নিয়েই ব্যবসা করে আসছিলেন। যা আইনের লঙ্ঘন। এই কারণে এই ২টি ইটভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় মেসার্স হাশেম ব্রিক্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। মেঘনা ব্রিক্সের মালিক পলাতক থাকায় তার ভাটার সমস্ত মালামাল বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে রাখা হয়েছে।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা