সারাদেশ

শিবপুরে অবৈধ দখলে শতবর্ষী কুড়ের খাল

নিজস্ব প্রতিনিধি, নরিসংদী : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর বিলপাড় ও দুলালপুর চড়পাড়া গ্রাম দিয়ে বয়ে যাওয়া শতবর্ষী কুড়ের খালটি অবৈধভাবে দখল হয়ে গেছে।

নকশা অনুযায়ী খালটির প্রস্থ ২৮ থেকে ৩০ ফুট। দীর্ঘদিন যাবৎ খালটির দুই পাশে অবৈধভাবে দখলে নিয়ে পুকুর ও কৃষি জমি বানিয়ে ভোগ দখল করছেন স্থানীয়রা। এতে খালটি ৫/৬ ফুটে পরিণত হয়েছে।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দরগাহ বন্দ, আলী নগর, মধ্যনগর, পাড়াতলা ও চড়আলী নগর গ্রামের লোকজন প্রতি দিন নৌকাযোগে চিনাদী বিল পাড়ি দিয়ে কুড়ের খাল হয়ে দুলালপুর ইউনিয়নে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা নিতে যাওয়া আসা করতেন।

দুলালপুর বাজার, দুলালপুর মোড় বাজার, দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা, দুলালপুর বর্ণমালা কলেজ, দুলালপুর পোস্ট অফিস, দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুলালপুর উচ্চ বিদ্যালয়, দুলালপুর রোকেয়া বালিকা বিদ্যালয়, দুলালপুর ভূমি অফিস ও দুলালপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রয়োজনীয় প্রতিষ্ঠানে যাতায়াতের মাধ্যম হিসেবে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, কুড়ের খালটি দিয়ে বিশ বছর আগেও ৫টি গ্রামের লোকজন প্রতিদিন বিভিন্ন সেবা নিতে আসা যাওয়া করতেন। বর্তমানে দখল হয়ে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে।

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল হক মেরাজ বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় কুড়ের খালটির বর্তমান দশার বিষয়ে আলোচনা করবো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক বলেন, দখল হয়ে যাওয়া খালটি সরেজমিনে গিয়ে দেখে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এসইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা