সারাদেশ

বগুড়ায় দুদকের মামলায় যমুনা ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় যমুনা ব্যাংকের ১৫ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে বগুড়া দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুরে যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, যমুনা ব্যাংকের বগুড়া শাখার এক্সিকিউটিভ অফিসার রেজওয়ানুল হক ও রবিউল ইসলাম এবং অফিসার আব্দুর রউফ।

দুদক সুত্রে জানা গেছে, ২০১৭ সালে ১১ অক্টোবর থেকে ২০২০ সালের ২৩ জুলাই পযর্ন্ত তারা অসৎ উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সময় জাল ডকুমেন্ট ব্যবহার করে পে-অর্ডার, পারফরমেন্স জামানত, টেন্ডার সিকিউরিটির কমিশন, সরকারের ভ্যাট, স্ট্যাম্প চার্জসহ বিভিন্ন অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজেরাই ১৫ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করে।

বিভিন্ন তথ্য প্রমাণের পর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে দুদক। একই অভিযোগে একই শাখার ব্যবস্থাপক এভিপি সওগাত আরমান ইতিমধ্যেই কারাগারে আছেন।

বগুড়া দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আবুল কালাম আজাদ জানান, ব্যাংকের টাকা আত্মসাৎ করে তারা বড় ধরনের লাভবান হতে চেয়েছিলেন। ইতোমধ্যে ওই ব্যাংকের এভিপি এবং শাখা ব্যবস্থাপক মোঃ সাওগাত আরমান আরেক মামলায় আসামী হয়ে কারাগারে আছে। দুটি মামলা দেখা গেছে তারা প্রায় ৩০ কোটি টাকার বেশি জালিয়াতি করেছে।

সান নিউজ/এম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা