সারাদেশ

বসুরহাট পৌর নির্বাচন: আবদুল কাদেরের ইশতেহার ঘোষণা 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: দ্বিতীয় ধাপে নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

নির্বাচনে জয় লাভ করলে সন্ত্রাসমুক্ত, শিক্ষা ও স্বাস্থ্য সম্বলিত দারিদ্র্যমুক্ত জেন্ডার বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, পরিবেশ বান্ধব এবং আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি পরিকল্পিত আধুনিক পরিস্কার পরিচ্ছন্ন শহর হিসেবে বসুরহাট পৌরসভাকে বাংলাদেশের মানচিত্রে উপস্থাপন করার লক্ষ্যে মানবিক পৌরসভার প্রত্যয় ব্যক্ত করে ২৫টি প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য নির্বাচনে মূল্যবান ভোট দিয়ে বিজয় করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা চত্বরে এক সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. আইয়ুব আলী প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে বসুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ২১ হাজার ১শ ১৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬শ ২১ জন ও মহিলা ১০ হাজার ৪শ ৯৪ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা