সারাদেশ

'মানুষের কল্যাণে বেসরকারি উন্নয়ন সহযোগিদেরও এগিয়ে আসতে হবে'

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সহযোগিদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে তৃণমূলে পৌঁছে দিতে পেরেছেন। সুবিধাবঞ্চিতদের উন্নয়নে প্রত্যেককে নিজ উদ্যোগে কাজ করতে হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের (ইএইচডি) অগ্রগতি এবং পরবর্তী পরিকল্পনা শেয়ারিং বিষয়ক বিভাগীয় সভায় খুলনা সিটি মেয়র এসব কথা বলেন।

যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে খুলনার বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি সেবা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিটি মেয়র আরও বলেন, করোনার মতো মহামারিতে বিশ্বের অন্যান্য দেশগুলোতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যখন হিমশিম অবস্থা, তখন বাংলাদেশ সরকারের বলিষ্ঠ পদক্ষেপ, স্বাস্থ্যকর্মীদের একনিষ্ঠতা এবং বেসরকারি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় দেশের স্বাস্থ্যখাত মজবুত অবস্থানে ছিলো।

খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডাঃ শামিম আরা পারভিন এবং সাতক্ষীরা পৌরসভার মেয়র মোঃ তাজকিন আহমেদ।

এছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত জানান মুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু।

ইএইচডি প্রকল্পের লক্ষ্য হলো রোগব্যাধি ও মৃত্যুহার হ্রাস করে সার্বজনীন স্বাস্থ্যসেবা পরিধি বাড়ানোর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টির টেকসই উন্নয়ন অর্জন করা।

ব্রিটিশ সরকারের অর্থায়নে এই প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ উপকূলীয় দূর্গম প্রত্যন্ত অঞ্চলের শহর ও গ্রামে বসবাসরত সুবিধাবঞ্চিত প্রায় ২.৫ মিলিয়ন জনগোষ্ঠীকে স্বাস্থ্য সুবিধার মধ্যে আনা হবে।

এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ক্ষুদ্র স্বাস্থ্যবীমা এবং কমিউনিটি ভিত্তিক তহবিল গঠণ করা হবে। এর ফলে প্রতিবন্ধী জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিতরা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গেলে বাড়তি ব্যয় করতে হবে না।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা