সারাদেশ

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরের শায়েস্তানগরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে '৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস; উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে হবিগঞ্জ পৌরসভার সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেন্দ্রীয় বিএনরি সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, এমজি মুহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নানু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে একটি কলঙ্কজনক দিন। এই দিনে ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছে। দেশে আজ আইনের শাসন নেই, বাক-স্বাধীনতা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। এই অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

তারা আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। জনগণ ভোট দিতে পারলেই আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেরে নিয়েছে।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা