সারাদেশ

ভাবিকে জিম্মি করে ৪ বছর ধর্ষণ, অতঃপর...

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনায় ধর্ষণের ভিডিও ধারণ করে গৃহবধূকে জিম্মি করে চার বছর ধরে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার বিশ্বজিৎকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মামলা দায়ের পরই গ্রেফতার করা হয় বিশ্বজিৎকে। বুধবার (৩০ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানির পরবর্তী তারিখ রেখে তাকে কারাগারে পাঠান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ বিশ্বজিৎকে গ্রেফতার করে। বিশ্বজিৎ নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের রঞ্জন মোহন খানের ছেলে। তিনি চট্টগ্রাম পোর্ট এলাকায় টোল আদায়কারী একটি প্রতিষ্ঠানে কর্মরত।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত বিশ্বজিৎ গৃহবধূর ফুফাতো দেবর। এজন্য তার ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিল। ২০১৬ সালের কোনো একদিন কাজ সেরে গোসল করার সময় দেবর বিশ্বজিৎ গোপনে ভিডিও ধারণ করেন। এর পর থেকে এগুলো ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর একদিন শরবত পান করিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করেন এবং সেই ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে এগুলো দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা হওয়ার কয়েকদিন পর গৃহবধূর স্বামী ও ভাসুরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন বিশ্বজিৎ।

এ ঘটনায় গৃহবধূর শ্বশুর বাদী হয়ে তখন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি তুলে নিতে ভয়ভীতি দেখান এবং তা না করায় গৃহবধূর নগ্ন ছবি তার স্বামীর মোবাইলে পাঠান। পরবর্তীতে এগুলো এলাকার অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেন বিশ্বজিৎ।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত পরবর্তী তারিখে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা