ফাইল ছবি
সারাদেশ

পৌরসভার ভোট চলছে, আঙ্গুলের ছাপ নিয়ে বিড়ম্বনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের দুটি পৌরসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে নারী ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য।

তবে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন ভোটাররা। অনেক ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচিং না হওয়ায় তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে দুপুর ২টার পরে আসতে। এতে অসন্তুষ্ট ওই সকল ভোটাররা।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইভিএম পদ্ধতি নিয়ে ভোটের আগেই ভোটারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তারপরেও কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন।

ভোট শুরুর দিকে কেন্দ্রগুলোর পরিস্থিতি ভালো থাকলেও সকাল ৯টার দিকে উজিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্র থেকে বিএনপি’র মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ক্ষমতাসীনদের দেখিয়ে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই পৌরসভায় ৮ নম্বর কেন্দ্রেও দেখিয়ে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোটার। সুষ্ঠু ও সুন্দর ভোট নিশ্চিত করতে র‌্যাব পুলিশ এবং বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একটি পৌরসভার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলার উজিরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি এবং ইসলামী আন্দোলনের তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডের ৯ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন। এ পৌরসভার ভোটার ১১৯২৪ জন এর মধ্যে পুরুষ ৫৯৮৮ জন এবং নারী ভোটার রয়েছেন ৫৯৩৭ ।

অপরদিকে বাকেরগঞ্জ পৌরসভা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-বিএনপি এবং ইসলামী আন্দোলনের তিনজন প্রার্থী। এখানে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। বাকেরগঞ্জ পৌরসভা মোট ভোটার ১৫ হাজার ৩০৪ জন এর মধ্যে পুরুষ ৭৬৭০ জন এবং নারী ভোটার রয়েছে ৭৬৩৪ জন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা