সারাদেশ

পোনে ৪ লাখ অভিবাসী কর্মী করোনায় দেশে ফিরে এসেছেন 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: বিদেশের বাজার শ্রম রপ্তানীকারণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই দেশ থেকে দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ শ্রমিকের সংখ্যা বিদেশের মাটিতে নেহায়েত কম নয়। সরকারী এক তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রায় এক কোটি ৩০ লাখ বাংলাদেশী অভিবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। তাদের শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ দেশে প্রেরণের ফলে দেশের রাজস্ব খাতের বড় একটি অংশ পুরণ করা হয়ে থাকে। কিন্তু সেই অভিবাসীরা যখন বিদেশের মাটিতে কোন প্রকার সমস্যায় ভোগে, মৃত্যুবরণ করে অথবা রোগাক্রান্ত হয় বা নারী গৃহকর্মীর কাজ করতে গিয়ে নানা ধরনের নির্যাতনের শিকার হয় অথবা কোন হয়রানীর শিকার হয় তখন প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না।

“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অভিবাসীদের এক সম্মেলন এই তথ্যগুলো উঠে এসেছে।

সম্মেলনে বক্তারা আরও বলেন, বিদেশের মাটিতে কেউ হয়রানীর শিকার হয়ে সরকারী কোন কর্মকর্তার কাছ থেকে যে ধরনের সহায়তা পাওয়ার কথা সেই সহায়তা প্রবাসীরা পায় না। এছাড়া কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হলে সে একমাত্র পুলিশের সহায়তা ছাড়া আর কারো কাছে সহায়তা পায় না। অথচ এই প্রবাসীরাই দিনরাত পরিশ্রম করে দেশে অর্থ পাঠায়। সেই অর্থের একটি বিরাট অংশ সরকারী কোষাগারে জমা হয়।

তাই প্রবাসীরা দেশে ফিরে আসার পর তাদের নামে বিশেষ ভাতা চালুকরণ, রেমিটেন্সযোদ্ধা হিসেবে পরিচয়পত্র প্রনয়ন, দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবী জানান সরকারের কাছে।

সম্মেলনে বক্তারা জানান, করোনার বিভিন্ন দেশ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন প্রায় পোনে ৪ লাখ প্রবাসী। এছাড়া নতুনকরে বিদেশে যাবেন এমন সদস্য সংখ্যাও কোন অংশে কম নয়।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের আয়োজনে রোববার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী জেলা শিশু একাডেমীর হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান মো: সাকিরুল ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কারিগরী কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, জেলা জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: শহিদুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাবিবুর রহমান, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান আবু মুনসুর সরকার, মহিষাশুরা ইউপি চেয়ারম্যান ডা: কাজী এনামুল হক শাহীন, সংস্থার জেলা কর্মকর্তা মো বাবুল হোসেনসহ বিদেশ ফেরত কয়েকজন সদস্য।

সম্মেলনে প্রবাসীদের দাবী সম্বলিত কয়েকটি ফেস্টুন তৈরী করে তা জনগণের জন্য প্রদর্শন করা হয়।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা