সারাদেশ

বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের আপগ্রেডেশন দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের আপগ্রেডেশন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকবৃন্দ।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের প্রাপ্যতার ভিত্তিতে আপগ্রেডেশনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি ড: হাসিবুর রহমান এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয় । এসময় তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবী পূরণের লক্ষ্যে আমরা আগামী ৩১ ডিসেম্বর ১২-১ টা পর্যন্ত প্রতিদিন কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এক ঘণ্টা করে শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করবো। এরপরেও আমাদের দাবী পূরণ না হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

অবস্থান কর্মসূচিতে অন্যান্য শিক্ষকবৃন্দ বলেন, এটা আমাদের ন্যায্য অধিকার এবং প্রাপ্যতার ভিত্তিতে দ্রুত আপগ্রেডেশন কার্যকর করার জন্য জোর দাবী জানান।

এ সময় বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির সহ-সভাপতি বশির আহমেদ বলেন, যতদিন না প্রাপ্যতা ভিত্তিতে আপগ্রেডেশন কার্যকর না হবে ততদিন আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর একই দাবীতে বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০ জনেরও বেশি শিক্ষকের আপগ্রেডেশন ২/৩ বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে। শিক্ষকদের দাবি দুই বছর বেশি সময় ধরে শিক্ষকদের পদোন্নতির জন্য কোন ধরনের রিজেন্ট বোর্ড অনুষ্ঠিত হয়নি।

সান নিউজ/জিএমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা