সারাদেশ

সাজেকে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অস্ত্রসহ ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) চার সদস্যকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাজেকের মেলাছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- বিনয় চাকমা (৪৩), বিজয় চাকমা ওরফে স্মৃতি (৪২), বিকাশ চাকমা ওরফে বাইট্ট্যা (৩৫) ও অনিল চন্দ্র চাকমা (৬০)।

রোববার (২৭ ডিসেম্বর) সাজেক থানার উপপরিদর্শক (এসআই) নঈমুল জানান, শিগগিরই আইনি ব্যবস্থার পর অস্ত্রসহ আটকদের আদালতে চালান দেয়া হবে।

নিরাপত্তাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ইউপিডিএফের (মূল দল) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেক থানার মেলাছড়া এলাকায় সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছিল। তাদের এ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশে বাঘাহাট জোনের গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে বিশেষ টহল ও চেকপোষ্ট বসানো হয়।

এদিন সন্ধ্যায় সাজেক থানার চদুগিছড়া এলাকায় শহীদ লেফটেন্যান্ট মুশফিক আর্মি ক্যাম্পের চেকপোষ্ট এলাকায় দুইটি মোটর সাইকেল তল্লাশি চালিয়ে ওই চার জনকে আটক করেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাজাগুলি, ৩টি চাাঁদার রশিদ বই, ৪টি মোবাইল ফোনের সেট, ২টি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারসহ ইউপিডিএফের কেন্দ্রীয় বার্তা উদ্ধার করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা