সারাদেশ

নারী এখন নিজের সুরক্ষা নিজেই দিতে পারে

নিজস্ব প্রতিনিধি, সাভার : 'নারী এখন নিজের সুরক্ষা নিজেই দিতে পারে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন ছবিঘর নারীদের শেখাচ্ছে আত্মরক্ষার কৌশল। প্রতিটি নারীর ভেতরে এই কৌশল ছড়িয়ে দিতে সমাজের বিভিন্ন মানুষকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলো সংগঠনটি৷ রোববার (২৭ ডিসেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) সাভার থানা রোড সংলগ্ন ফিফটি এভ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা। অনুষ্ঠানে তারা জানান, ধর্ষণ বন্ধে অনেকে অনেক মত দিয়ে থাকলেও ছবিঘর একটি ভিন্নধর্মী কার্যক্রম শুরু করেছে। তারা সাভারের বিভিন্ন স্কুল ঘুরে ঘুরে মেয়েদের শেখাচ্ছে আত্মরক্ষার কৌশল, যাতে তারা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারে।

ছোট্ট পরিসরে শুরু করা তাদের এ উদ্যোগ এখন আলো ছড়িয়েছে ২০০০ মেয়ের জীবনে। তারা এখন আত্মনির্ভর, কারো সহায়তা ছাড়াই এখন তারা নিজেদের রক্ষা করতে পারে।শুধু তাই নয় তারা আরো একটি উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। কোনো মেয়ে যদি শারীরিকভাবে হেনস্তা, ধর্ষণ অথবা সাইবার বোলিং এর শিকার হয় তবে তারা সরাসরি ছবিঘরের অনলাইন প্ল্যাটফর্ম "নারীর আওয়াজ" এ অভিযোগ জানাতে পারবে।

অভিযোগের ভিত্তিতে ছবিঘর তাদের আইনি সহায়তা, পরামর্শ পেতে সাহায্য করবে।এ ব্যাপারে ছবিঘরের প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ বলেন "আমরা অনলাইন কার্যক্রম শুরু করছি কারণ অনেক সময় অনেক অভিযোগ আসে, অনেকে সাহায্য চায় কিন্তু পরিসর ছোট হওয়ায় অনেক সময় অনেক কিছু করার থাকে না তাই আলাদাভাবে আমরা এর কার্যক্রম শুরু করেছি।

বছর খানেক আগে এক নারী ধর্ষণের চেষ্টার শিকার হয়, আমরা তাকে সহায়তা করার চেষ্টা করি এবং থানায় একটি মামলাও হয়। এই জিনিসটকে আরো বড় পরিসরে করার জন্যই আমরা নারীর আওয়াজ প্ল্যাটফর্ম তৈরি করেছি।ছবিঘরের বর্তমান সভাপতি হাসিবুল হাসান ইমু বলেন, বছরে গড়ে তারা ১০০০ মেয়েকে আত্মরক্ষার কৌশল সেখানোর উদ্যোগ নিয়েছিলো।

করোনার কারণে তা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনে আবারো তাদের কার্যক্রম শুরু করেছে।ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তারা দেওয়াল চিত্র অংকন ও মূকাভিনয় (স্ট্রিট শো) প্রদর্শন করছে সাভারের বিভিন্ন স্থানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, "চ্যাম্পিয়নস কারাতে ডো" এর প্রতিষ্ঠাতা ইব্রাহিম ওয়াসি, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নইম, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, সাধারণ সম্পাদক স্মরণ সাহা ও কবি শামসুন নাহারসহ ছবিঘরের সদস্যরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা