সারাদেশ

ভোলায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন গৃহহীনরা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা জেলায় ভূমিহীনদের জন্য ৫২০ টি গৃহনির্মাণ করা হচ্ছে। বৃস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নতুন ৩৮টি গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।

এসময় তিনি ঘর নিমার্ণ কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন-ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন।

প্রাথমিক পর্যায়ে জেলার সাতটি উপজেলার ৫২০ জন ভূমিহীনদের মধ্যে এ ঘর প্রদান করা হবে। জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর আওতায় আমরা ভোলা জেলায় ৫২০ টি পরিবারকে প্রাথমিক ভাবে যাদের একেবারে জমি নাই ঘর নাই যারা অসহায়-যেমন প্রতিবন্ধি, স্বামী পরিত্যাক্তা, বিধবা, নদী ভাঙ্গা,পঙ্গু এধরনের গরীব মানুষ যাদের জমিও নাই ঘরও নাই তাদেরকে আমরা ২ শতাংশ জায়গার উপর ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করে দিবো। আমরা ইতিমধ্যে তালিকা তৈরি করেছি। আগামী ১০ জানুয়ারি ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে গৃহহীনদের হাতে ঘর তুলে দিতে পারবো ইতোমধ্যে ৫২০টি ঘরের কাজ সমাপ্তের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা