সারাদেশ

চট্টগ্রামে মানুষের মমতায় বড় হচ্ছে বাঘ শাবক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৪ নভেম্বর রাতে জয়া নামের এক বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়। জন্মের পর থেকে শাবকগুলোকে মা বাঘের দুধ খেতে না পেয়ে পরদিন একটি এবং ১৮ নভেম্বর আরেকটি শাবক মারা যায়।

বর্তমানে মাতৃস্নেহ বঞ্চিত আরেকটি শাবক বেড়ে উঠছে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভর তত্ত্বাবধানে। শাহাদাত হোসেন শুভ টেলিফোনে জানান, ১ মাস ৮ দিন বয়সী এ বাঘ শাবককে আদর যত্নে বড় করে তুলছেন চিড়িয়াখানার চিকিৎসকসহ অপর কর্মীরা।

এখন ছাগলের দুধের সঙ্গে অন্য কিছু উপকরণ মিশিয়ে খাওয়ানো হচ্ছে। বাঘ শাবকটি আগের চেয়ে ভালো অবস্থায় আছে। তার ওজন হয়েছে ২ কেজি ৩০০ গ্রাম। ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

২০১৮ সালের ১৯ জুলাই টাইগার দম্পতি রাজ-পরীর তিনটি ছানার জন্ম হয়। যার মধ্যে দু্টি ছিল হোয়াইট টাইগার অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি সাদা বাঘ শাবক মারা যায়। অন্য সাদা বাঘিনীটি শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেওয়া হয় জয়া। এই জয়া গত ১৪ নভেম্বর তিনটি শাবকের জন্ম দেয়। যার মধ্যে দুটি মারা যায়।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর বাঘিনী পরী দুটি শাবকের জন্ম দেয়। এরমধ্যে পরদিনই একটির মৃত্যু হয়।বেঁচে থাকা শাবকটি শুরুর দিকে ইনকিউবেটরে এবং পরে তিন মাস পর্দায় ঢাকা খাচায় নিবিড় পরিচর্যায় রাখা হয়। সুস্থ হয়ে ওঠার পর খাঁচায় ছেড়ে দেওয়া বাঘ ছানার নাম রাখা হয় করোনা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা