সারাদেশ

নিখোঁজের ৫০ দিন পর খালার বাসায় লাশ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজের ৫০ দিন পর মুন্সীগঞ্জে খালার বাসার সেপ্টিক ট্যাংকে পাওয়া গেলো রফিকুল ইসলাম রনির (৪৮) অর্ধগলিত লাশ।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের রামপাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

রনি ফতুল্লা এলাকার মৃত কাজী জাহির উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।

নিহতের মামা আতিকুর রহমান জানান, গত ৩ নভেম্বর রাতে রনি বাসায় না ফেরায় আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখোজি শুরু হয়। অনেক খোঁজাখোঁজি করেও না পেয়ে গত ৬ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপরে পুলিশ বিভিন্ন তথ্যের সূত্র ধরে রনির খালা সুলতানা রাজিয়া রুমাকে (৪৮) জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রুমা স্বীকার করেন মুন্সীগঞ্জে তার বাবার বাড়ির সেপ্টিক ট্যাংকে রনির লাশ রয়েছে। রুমার স্বামী অনেকে বছর বিদেশে থাকার পর সম্প্রতিকালে দেশে ফিরেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রনির সঙ্গে রুমার ২৫ বছর ধরে অনৈতিক সর্ম্পক ছিল। ঘটনার দিন ৩ তারিখে রনি মুন্সীগঞ্জ আসেন। পরে রাতের বেলা এক প্রতিবেশি রুমার সঙ্গে দেখা করতে আসে, এ সময় রনি ভয় পেয়ে লেপ-তোষক রাখার বড় বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে।

ওই প্রতিবেশির সঙ্গে রুমা দেড়ঘণ্টা অলাপচারিতা করেন। এক পর্যায়ে রনি দম বন্ধ হয়ে বাক্সের ভেতরই মারা যান বলে জানায় রুমা। পরে রাত ৩টার দিকে রুমা ও কাজের মেয়ে আম্বিয়া তার লাশ রেকসিন দিয়ে পেচিয়ে সেপ্টিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা