সারাদেশ

সেতু আছে, রাস্তা নেই

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলার পার নিমাইচড়া গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।

সেতুর সংযোগ সড়কই নয়, হেঁটে চলার কাঁচা রাস্তারও বেহাল অবস্থা। অতিবর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারে না। রাত-বিরাতে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়া যায় না। গ্রামের কেউ মারা গেলে মরদেহ দাফন করতে বিড়ম্বনার শিকার হতে হয়। দীর্ঘ দুই বছরেরও অধিকসময় এলাকাবাসী দুর্ভোগের শিকার হলেও কোনো ধরনের ব্যবস্থা নেননি জনপ্রতিনিধি বা সংশ্লিষ্টরা। এতে ক্ষোভ দেখা দিয়েছে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে।

সরেজমিন জানা যায়, উপজেলা সদর থেকে পার নিমাইচড়া গ্রামের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। নিমাইচড়া বাজার থেকে পূর্বদিকে করতোয়া নদীর পাড় দিয়ে একটি কাঁচা রাস্তা নেমে গেছে পার নিমাইচড়া গ্রামে। চলনবিল থেকে করতোয়া নদীতে পানি যাওয়ার জন্য ওই এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ২৩ লাখ ৪৫ হাজার ৪৬৯ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, সেতু এবং রাস্তার ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে অতিসত্বর মাটি ফেলে চলাচলের উপযোগী করে তোলা হবে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা