সারাদেশ

প্রতিবন্ধী যুবক হত্যায় পুলিশ দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে এক প্রতিবন্ধী রিকশাচালক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে। নগরীর পার্কের মোড় কোর্টপাড়ায় পুলিশ সদস্যের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় পুলিশ দম্পতিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম প্রতিবন্ধী এক যুবককে হত্যা করে লাশ ঘরের ভিতর ঝুলিয়ে রাখার অভিযোগে তাদের বাড়িতে হামলা করেছেন এলাকাবাসী। রংপুর মহানগর পুলিশের উপ-সহকারী কমিশনার আলতাফ হোসেন প্রতিবন্ধী যুবক হত্যায় পুলিশ দম্পতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সুত্রে যানা যায়, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম নগরীর পার্কের মোড় কোর্টপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। সেই বাসার নিছে একটি গ্যারেজ করে তারা বেশকিছু রিকশা ভাড়া দিতেন।

মঙ্গলবার ২২ ডিসেম্বর একটি রিকশা হারিয়ে গেলে তারা প্রতিবন্দী যুবক নাজমুল ইসলামকে সন্দেহ করেন। কনস্টেবল হাসান আলী নাজমুলকে ধরে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যান। কিন্তু পরে কনস্টেবল হাসান থানা থেকে নাজমুলকে নিজের বাসায় নিয়ে যান।

পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, সেই পুলিশ সদস্য ও তার স্ত্রী নাজমুলকে নির্যাতন করে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। বুধবার বিকালে বিষয়টি প্রকাশ হলে এলাকাবাসী সেই পুলিশ সদস্যের বাড়িতে হামলা করে।

অভিযুক্ত কনস্টেবল হাসান আলী বাসা থেকে পালিয়ে গেলেও তার স্ত্রী সাথী বেগমকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী তাদেরও অবরুদ্ধ করে বিক্ষোভ করে। পরে নিহত নাজমুলের লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা