সারাদেশ

কাউন্সিলর প্রার্থীর প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম কেনার জের ধরে যুবলীগ নেতা রাসেদুল হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় হামলাকারীদের শনাক্ত করে মামলায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- যুবলীগ নেতা ফিরোজ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন হোসেন, তানভীর, ছাত্রলীগ নেতা জুনাইদ হোসেন, নাছির, খলিল, সবুজ ও ফারুক। তারা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. শাহজাহানের অনুসারী হিসেবে পরিচিত।

এজাহার সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সে লক্ষ্যে বুধবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

দুপুরে রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে যুবলীগ নেতা রাসেদুল হাসান উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রাসেদ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মেসার্স রাসেদ ট্রেডার্সের স্বত্বাধিকারী।

মনোয়নয় ফরম সংগ্রহ শেষে রাশেদ সমর্থকদের নিয়ে রতনপুর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এর কিছুক্ষণ পরই বর্তমান কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহানের অনুসারীরা রাসেদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন।

এতে রাসেদের চার সমর্থক আহত হন। এর মধ্যে গুরুতর আহত সফিকুর রহমান ও জাকির হোসেন মোল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পরে রাতে রাসেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চিকিৎসাধীন অবস্থায় আহত যুবলীগ নেতা জাকির হোসেন মোল্লা জানান, শাহজাহানের ভাতিজা মামুনের নেতৃত্বে ৩০-৩৫ জন আমাদের ওপর হামলা চালিয়েছে। এ সময় আমাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। কাউন্সিলর প্রার্থী রাসেদের প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করেছে হামলাকারীরা।

কাউন্সিলর প্রার্থী রাসেদুল হাসান বলেন, মনোয়ন ফরম কেনায় কাউন্সিলর শাহজাহানের লোকজন আমার প্রতিষ্ঠানে হামলা করেছে। এ ঘটনায় আমি মামলা করেছি। জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মো. শাহজাহান জানান, রাসেদের অনুসারীরা আগে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে আমার দুজন লোক আহত হয়েছে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা