সারাদেশ

তানোরে আ’লীগ কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর তানোরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকের নাম মিজানুর রহমান। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি। তিনি তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক।

সাংবাদিক মিজান জানান, বিজয় দিবসে তানোর আবদুল করিম সরকার ডিগ্রি কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ বাজানো হয়। এ নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়। এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটে।

মিজান আরও জানান, রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার তাকে ফোন করে দলীয় কার্যালয়ে ডাকেন। তিনি সেখানে গিয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না এবং ভাইস চেয়ারম্যান আবু বাক্কারসহ শতাধিক নেতাকর্মীকে দেখতে পান।

মিজান সেখানে যাওয়ামাত্র আওয়ামী লীগ নেতা প্রতাপ সরকার তার ওপর চড়াও হন। ৮-১০ জন নেতাকর্মী তাকে মারধর শুরু করেন। সাংবাদিক মিজান সেখান থেকে কোনো রকমে পালিয়ে থানায় যান। এরপর তিনি মামলার প্রস্তুতি নেন।

তানোরের সিনিয়র সাংবাদিক সাঈদ সাজু বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনা আমরা মেনে নেব না। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা থানায় এসেছি।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা