সারাদেশ

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : আসন্ন পৌরসভা নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় যাচাই বাছাইয়ে ৫১ জন প্রার্থী মনোনয়ন বৈধ এবং একজন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য করা হয়েছে।

এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৩জন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কাজী লুতফুল হাসানের উপস্থিতিতে যাচাই বাছাই করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান।

এছাড়া সকল প্রার্থীগণ উপস্থিত ছিলেন। যাচাই বাছাইয়ে মেয়র পদে মনোনয়ন দাখিলকারী মাজেদা বেগম জেলা পরিষদ সদস্য হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। মেয়র পদে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় তারা হলেন মো. আব্দুল্লাহ আল মামুন (আওয়ামীলীগ), মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (জাপা), দেবাশীষ কুমার সাহা (আওয়ামীলীগ বিদ্রোহী), আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (বিএনপি), মো. খয়বর হোসেন মওলা (আওয়ামীলীগ বিদ্রোহী), মো. আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), মো. গোলাম আহসান হাবীব মাসুদ(এনডিএম)। মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ৫২ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মনোনয়ন প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২১ সালের ১৬ জানুয়ারী। পৌরসভায় মোট ভোট সংখ্যা ১৪ হাজার ৭১ জন।

এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান সুন্দরগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/আরআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা