সারাদেশ

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপরে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। এ ঘটনায় আহত হয়েছে আখতারুজ্জামান, রিফাত ও আলী নামে তিনজন। ঘটনাস্থল থেকে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।

নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, তার মেঝো ভাই আলীর মুদি দোকান থেকে দুই হাজার টাকার মালামাল বাকি নেয় একই গ্রামের আশাদুল ইসলাম। সোমবার বিকালে আশাদুল গ্রামের মাঠে অবস্থান করছে খবর জানতে পেয়ে আলী সেখানে গিয়ে টাকা চায়। তারা দুজন তর্কবির্তকে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে আশাদুলের পক্ষ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের রমজান। মঙ্গলবার সকালে গ্রামের মাঠে কৃষি কাজ করতে বের হয় আলী। এরই জের ধরে পথিমধ্যে রমজান, রহিম, বিজয়, এনামুল, ফারুক, মানোয়ার, ইকবল জোটবন্ধ হয়ে আলীকে মারধর শুরু করে। খবর পেয়ে আলীর ভাই আতিয়ার, আখতারুজ্জামান তাদের ভাতিজা রিফাত ঠেকাতে গেলে তাদেরকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এদের মধ্যে লাঠির আঘাতে ভাই আতিয়ার ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ডাকবাংলা ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে এনায়েতপুর গ্রামের আব্দুল মজিদ ও আব্দুর রহিম নামে দুজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা