সারাদেশ

কুষ্টিয়ায় চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: বন্ধ কুষ্টিয়া চিনিকল চালু করা ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে মিলগেটে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ও আখচাষিরা।

সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া সুগার মিলের মূল ফটকে বিক্ষোভ করেন তারা।

এসময় চিনিকল চালুর দাবি ও শ্রমিকদের বকেয়া ৭ মাসের বেতন এবং আখ চাষিদের বকেয়া টাকা পরিষদের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা।

এ সময় কুষ্টিয়া সুগার মিলসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু হাতে অংশ নেন কিছু শ্রমিকরা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর এই বছরের আখ মাড়াই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও পাহাড় সমান লোকসান আর দেনার দায়ে গেলো দুই ডিসেম্বর কুষ্টিয়া চিনিকলের আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকেই শ্রমিক কর্মচারী ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আখ চাষি কল্যাণ সমিতি আন্দোলন চালিয়ে আসছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা