সারাদেশ

বেরোবিতে পতাকা বিকৃতি : ৩ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক আসিব আহসান এ তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি ও বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে সংবিধান লঙ্ঘনের দায়ে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ ১০ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাজহাট থানায় দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ পৃথক দুটি মামলা করেন।

এদিকে, তাজহাট থানা পুলিশ দুটি অভিযোগ নথিভুক্ত করে আদালতে প্রেরণের প্রস্তুতি নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক এবং গণিত বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের দায়েরকৃত এজাহারে বলা হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জাতীয় পতাকার নকশা পরিবর্তন করে সবুজের ভেতর লাল বৃত্তের পরিবর্তে চারকোণা আকৃতির বানিয়ে ছবি তোলেন কয়েকজন শিক্ষক। এতে সংবিধানের ৪(২) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।

এছাড়া তারা স্বাধীনতা স্মারক চত্বরে উপস্থাপন করে জাতীয় পতাকা মেঝেতে ও পায়ের নিচে স্পর্শ করে ছবি তুলেছেন। যা সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার শামিল। এতে অনুষ্ঠান আয়োজনের হুকুমের আসামি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে দায়ী করা হয়।

অপর অভিযুক্তরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক শামীম হোসেন, ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহাকারী প্রক্টোর ও সহকারী অধ্যাপক মাসুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের রাম প্রসাদ বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক বাসক রহমতুল্লাহ, একই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ুম ও উপাচার্যের পিএস আমিনুর রহমান। এছাড়া আরও ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

তাজহাট থানার ওসি আকতারুজ্জামান জানান, বিষয়বস্তু এক হওয়ায় দুটি অভিযোগ একত্রে করে তা নথিভুক্ত করা হয়েছে। আগামী রোববার (২০ ডিসেম্বর) নথি আদালতে প্রেরণ করা হবে। পুলিশ মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা