সারাদেশ

জেলের জালে ১৬ কেজির ব্রিগেড

নিজস্ব প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বিশাল ব্রিগেড মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া ৩নং ওয়ার্ডের জেলে আলাল হালদারের জালে বিগ্রেড মাছটি ধরা পড়ে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে ধরা পড়া ওই মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি সকালে স্থানীয় বাবু সরদারের আড়তে বিক্রির জন্য আনা হলে ব্যবসায়ী চান্দু মোল্লা ৭৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এত বড় কার্প জাতীয় মাছ সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না। তাই একটু বেশি লাভের আশায় ১২ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি আজকের মধ্যেই ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা