সারাদেশ

পর্যটকে মুখর কক্সবাজার সৈকত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : মহামারি করোনার মধ্যেও পর্যটকে মুখর বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। সকালে সৈকতে গোসল, বিকেলে বালুচরে দাঁড়িয়ে অস্তগামী রাঙা সূর্য অবলোকন, পাহাড়ি ঝরনা, মেরিনড্রাইভ সড়ক পরিদর্শন করে সময় পার করছেন তারা।

এতে রমরমা পর্যটন ব্যবসাও। আর পর্যটকের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তবে, পর্যটকদের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতাই নেই।

কক্সবাজারে ঘুরতে আসা এক পর্যটক জানান, করোনার মধ্যেও সেন্টমার্টিন ভ্রমণে আসছি। কক্সবাজার থেকে সাগরপথে সেন্টমার্টিন যাত্রা সেই অনুভূতিই আসলে অন্যরকম। প্রকৃতি যে অসাধারণ রূপ দেখা যায়, আসলেই মুগ্ধতা ছড়ায়। আর সেন্টমার্টিনের সৌন্দর্য তো বলা অপেক্ষা রাখে না।

পর্যটকের ভিড়ে রমরমা পর্যটন ব্যবসা, যা আগামী আরও দুই মাস অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

কক্সবাজার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র আবু তালেব শাহ বলেন, রেসপন্স পাচ্ছি খুব ভালো। আমরা আশা করছি আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত এই রেসপন্স বজায় থাকবে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নম্বর এবং দিক-নির্দেশনা দেয়া আছে। তা ছাড়া ফিজিক্যালিও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি।

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের সমুদ্রস্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন অর্ধশতাধিক লাইফ গার্ড কর্মী।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা