সারাদেশ

সেন্টমার্টিনে এক হাজার কেজি বর্জ্য সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : যান্ত্রিক জীবনের জঞ্জাল ঢুকে পড়েছে প্রকৃতিতে। তাই সমুদ্র রক্ষায় দশমবারের মতো সেন্টমার্টিন্সে হয়ে গেল কোস্টাল ক্লিনিং প্রোগ্রাম। সাড়ে ৩০০ স্বেচ্ছাসেবক প্রায় এক হাজার কেজি বর্জ্য সংগ্রহ করে।

সেন্টমার্টিন্সের জলরাশিতে আকাশও যেন সীমা হারায়। অপার্থিব সৌন্দর্য ভুলিয়ে দেয় ইট-কাঠের শহর। কিন্তু এখানেও ঢুকে পড়তে শুরু করেছে শহুরে জঞ্জাল।

পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ম্যাকআর্থার ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে, একটা সময় আসবে যখন সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্য থাকবে বেশি। এখনই ব্যবস্থা না নিলে ২০৫০ সাল নাগাদ ৭৫০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে।

এরই মধ্যে সমুদ্র বাঁচাতে কাজ শুরু করছে বেশ কিছু সংগঠন। বাংলাদেশের সেন্টমার্টিন্সে ওশেন কনজারভেন্সি ও কোকাকোলার আয়োজনে দশমবারের মতো হয়ে গেলো কোস্টাল ক্লিনিং। প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী এতে অংশ নেন। সচেতনতা বাড়াতে এতে যুক্ত করা হয় স্থানীয় শিশুদের।

কোস্টাল ক্লিনিংয়ে অংশ নেয়া একজন স্বেচ্ছাসেবী জানান, আমরা বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট পাচ্ছি, চিপসের প্যাকেট, জুসের প্যাকেট পাচ্ছি।

তিন ঘণ্টায় কুড়িয়ে জমা করা হয় প্রায় এক হাজার কেজি বর্জ্য।

ওশান কনজারভেটির কান্ট্রি কো-অর্ডিনেটর মুনতাসির মামুন বলেন, এখানে যে পরিমাণ মানুষ আসে, সে পরিমাণই বর্জ্য তৈরি হয়। এই দ্বীপে সেই পরিমাণ ময়লা ডাম্প করার ক্যাপাসিটি নেই।

গত দশ বছরে এই আয়োজন থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় সাড়ে এগারো হাজার কেজি প্লাস্টিক বর্জ্য।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা