সারাদেশ

পতাকা বিকৃতি: সমালোচনার মুখে বেরোবি শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জাতীয় পতাকা বিকৃতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভে ফুসে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীসহ রংপুরের সাধারণ মানুষ।

সবুজের মধ্যে লাল বৃত্তের বাইরে চারকোণা লাল আকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে শিক্ষকদের কয়েকটি ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস দায়সারাভাবে পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে করা হয়নি কোন আলোকসজ্জা। এদিন ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এর আগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বধ্যভূমিতে শ্রদ্ধা জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিনও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন উপাচার্য। এ নিয়ে শুরু হয় বিতর্ক।

ক্ষোভে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় অধিকার সুরক্ষা পরিষদ। এই ক্ষোভে আগুন ঢেলে দেয় স্বাধীনতা স্মারক চত্বরে বিকৃত জাতীয় পতাকা হাতে শিক্ষকদের কয়েকটি ছবি। যেখানে দেখা যায় জাতীয় পতাকার নকশা পরিবর্তন করে সবুজের ভেতর লাল বৃত্তের পরিবর্তে চারকোণা লাল আকৃতি নিয়ে পোজ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে পোস্ট দেওয়া হলে বিষয়টি ভাইরাল হয়।

ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মন, অর্থ ও হিসাব দফতরের পরিচালক, বিজ্ঞান অনুষদের ডিন এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসাইন, ইতিহাসের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ, সহকারী অধ্যাপক কাইয়ুম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রহমতউল্লাহ একটি বিকৃত পতাকা ধরে দাঁড়িয়ে আছেন। তবে বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মন বলেন, স্মৃতিসৌধ থেকে ফেরার পথে আমি শিক্ষকদের সঙ্গে দাঁড়াই, সেখানে কেমন পতাকা সামনে ছিল তা আর খেয়াল করিনি।

বিষয়টি নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লজ্জিত, কারণ এরা সবাই ‘শিক্ষক’!

তার ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘বিজয় দিবসে জাতীয় পতাকাকে অবমাননা! পতাকার ডিজাইন পরিবর্তন করা হয়েছে। বৃত্ত না দিয়ে, চারকোণার মতো আকৃতি দেওয়া হয়েছে। নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ...এটা কোন খেলনা নয় যে পরিবর্তন করা যায়। জাতীয় পতাকা আইন অনুযায়ী এটা অপরাধ। রাষ্ট্রবিরোধী কাণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এটাই প্রধান কর্মসূচি! আলোকসজ্জাও হয়নি ক্যাম্পাসে। ছবিতে যারা আছেন তাদের একজন ডিন, একজন প্রভোস্ট, একজন সহকারী প্রক্টর, দু’জন সহকারী প্রভোস্ট। এরা সবাই দায়িত্বশীল, উপাচার্যের নিয়োগপ্রাপ্ত ও ঘনিষ্ঠজন! এরাই বিশ্ববিদ্যালয় চালায়। ’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি তাবিউর রহমান এক স্টাটাসে এটাকে ‘পতাকা নয়’ উল্লেখ করে ‘কাপড়’ হিসেবে দাবী করেন। জাতীয় পতাকার সাথে এই কাপড়কে তুলনা না করতেও আহবান জানান তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি। এটিকে অনভিপ্রেত বলেও দাবি করেন। এদিকে, জাতীয় পতাকা বিকৃতি করে অবমাননার প্রতিবাদে বিকেলে ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ সমাবেশে করেছে শিক্ষার্থীরা।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা