সারাদেশ

সিলেটে করোনায় আরেকজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে করোনায় আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি মহিলা। বয়স প্রায় ৪৯ বছর। বাড়ি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানা এলাকায়।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিলেটের বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক জানান, বুধবার শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ নিয়ে বিভাগ জুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ' ৫৬। এরমধ্যে সিলেট জেলার ১শ' ৯৩, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। এদিকে, এ বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮, সুনামগঞ্জে ৭ ও মৌলভীবাজারের ২ জন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১শ' ৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৮শ' ৭৫, সুনামগঞ্জে ২ হাজার ৫শ' ২, হবিগঞ্জে ১ হাজার ৯শ' ৩৬ ও মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ৫৬ জন।

এ সময়ে সুস্থ হয়েছেন ৪৯ জন। তারা সবাই সিলেট জেলার অধিবাসী। এদের নিয়ে বিভাগজুড়ে মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৯শ' ৯৩। এরমধ্যে সিলেটে ৮ হাজার ২শ' ৪৯, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৪০, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ৮১ ও মৌলভীবাজারে ১ হাজার ৭শ' ২৩ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩১ জন করোনা রোগী। এরমধ্যে সিলেট জেলায় ২৯ ও হবিগঞ্জে ২ জন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা