সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দানের প্রথম দিনে পৌরসভার ৯ টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪ টি ওয়ার্ড থেকে ৮ টি এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ড থেকে ৩টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীগণ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন জানায়, বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে ফরম জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৫ টা পর্যন্ত পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে ১টি, ৬নং ওয়ার্ড থেকে ২টি, ৭নং ওয়ার্ড থেকে ২ টি, ৯ নং ওয়ার্ড থেকে ৩ টি, সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে ১ টি, ২ নং ওয়ার্ড থেকে ১ টি ও ৩ নং ওয়ার্ড থেকে ১টি মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।নির্বাচনী আচরণ বিধি মেনে সম্ভাব্য প্রার্থীরা অনাড়ম্বর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

তিনি আরও জানান, আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য বোয়ালমারী পৌর নির্বাচনকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ৬ টি, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা